Cumilla24TV
সর্বশেষ: ড. সুমনপ্রিয় মহাস্থবিরের রাজকীয় মহাস্থবির বরণ ও জীবনগাথা: মানবতার সেবায় উৎসর্গীকৃত এক আলোকবর্তিকা নির্বাণ ও মৈত্রীর পথ: গৌতম বুদ্ধের কালজয়ী শিক্ষা কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত
প্রতিবেদক - রাউজান প্রতিনিধি | বুধবার, ২০২৪ সেপ্টেম্বর ১১, ১১:০৬ পূর্বাহ্ন
বন্যা দুর্গত দুই হাজারের অধিক পরিবারে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির খাদ্য সামগ্রী বিতরণ
বন্যা দুর্গত দুই হাজারের অধিক পরিবারে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত দুই হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল,২ কেজি ডাল, ১ কেজি গুড়ো দুধ, ১ কেজি লবন।
 কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী কর্মসূচিতে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও অক্সিজেন শাখায় প্রায় ছয় শতাধিক গরিব ও অসহায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কালে ফটিকছড়ি শাখায় কর্মসূচির উদ্বোধন করেন  ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক, হাটহাজারী শাখায় কর্মসূচির উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।  এছাড়া কর্মসূচি চলাকালে সকল শাখায় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির উপ-পরিচালক মো: ফিরোজ আল মামুন,সহকারী পরিচালক মো: মোমিনল ইসলাম, জোনাল আইটি এনামুল হক চৌধুরী,এপিএম সর্দার সুলতান মাহমুদ।ফটিকছড়ি  শাখার শাখা ব্যবস্থাপক মো: সিদ্দিকুর রহমান, হাটহাজারী শাখার শাখা ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী, অক্সিজেন শাখার শাখা ব্যবস্থাপক মো:আকরাম সহ সকল কর্মকর্তা বৃন্দ।
পিএমকের কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই চট্টগ্রাম জেলার পিএমকে'র ২০ শাখার মধ্যে ১০ টি শাখায়
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের ন্যায় চট্টগ্রাম  জেলার রাউজানসহ অন্যান্য প্রতিটি বন্যা দুর্গত এলাকায় তাদের এ সেবা কার্যক্রম চলমান থাকবে।
ভক্সপপ-বন্যা দুর্গত পরিবারের সদস্য
 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।